নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডে সাংবাদিক শামীম আবার কাউন্সিলর নির্বাচিত
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাংবাদিক জাহিদুর রহমান শামীম। তিনি দীর্ঘদিন যাবত বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের কর্মরত ছিলেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সন্ধ্যায় গণনা শেষ হয়।
নির্বাচনে জাহিদুর রহমান শামীম তার টেবিল ল্যাম্প প্রতীকে ২ হাজার ৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকের আবুল কালাম সুজন পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট।
এই ওয়ার্ড থেকে ৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৭ হাজার ৮২৭ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৫৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।



Post Comment