নোয়াখালী পৌরসভায় ভোট গ্রহণ শেষ, ভোটগ্রহণে সন্তুষ্টি প্রকাশ প্রার্থীদের
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী পৌরসভার ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটের পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেয়র কাউন্সিলরসহ সাধারণ ভোটারেরা। ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে। ইভিএম পদ্ধতিতে নির্বাচন হওয়ায় ভোটারদের ভোট দিতে হিমশিম খেতে হয়েছে।অনেকেই ভোগান্তির কথা জানিয়েছেন। সকাল আটটায় ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে দুই ঘন্টায় ভোট দিতে না পেরে অসন্তোষ প্রকাশ করেন। এবারের নোয়াখালী পৌরসভায় মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বীতা করেছেন। পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৫হাজার ৭২৬জন। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম কেন্দ্র পরিদর্শন করে জানান,প্রতিটি কেন্দ্রকে আমরা গুরুত্ব দিয়ে দেখেছি। সকাল থেকে ভোট কেন্দ্রে শৃংখলভারে ভোটারেরা ভোট দিয়েছেন। ভোটাদের নিরাপত্তা জন্য ৭৫০জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩প্লাটুন বিজিবি, ৩প্লাটুন র্যাব, পুলিশের ৪টি মোবাইল টিম, ১জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো.রবিউল আলম বলেন, কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ৩৪টি কেন্দ্রই সুষ্ঠভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে মেয়র পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার বর্তমান মেয়র বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল নৌকা প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা সহিদুল ইসলাম কিরণ।



Post Comment