পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছালো
নিজস্ব প্রতিবেদক::
নির্বাচন কমিশনের সভা মুলতবি হওয়ায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছালো। এ ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় এক হাজার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন(ইসি)।
এদিকে সোমবার (২২ নভেম্বর) তফসিল ঘোষণা হলে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন ডিসেম্বরে শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতো। কিন্তু তফসিল পিছিয়ে গেল এই ভোটগ্রহণ,অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে।
নিবার্চনের কমিশনের পরবর্তী সভা ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।
সোমবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা’র সভাপতিত্বে কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরীর উপস্থিতিতে কমিশনের ৯০তম সভা অনুষ্ঠিত হয়। সভাটি দুই ঘণ্টা চলার পর শেষ না করে মূলতবি ঘোষণা করা হয়েছে। এ সভার অন্যতম এজেন্ডা ছিল ৫ম ধাপের এক হাজার ইউপি নির্বাচনের তফষিল ঘোষণা।
নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান আরজু নির্বাচন কমিশনের(ইসি)র ৯০ তম কমিশন সভা মূলতবি হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকাল ১১ টায় ইসির ৯০তম পূর্ব নির্ধারিত কমিশন সভা শুরু হয়। সভাটি দুই ঘন্টা চলার পর মূলতবি করা হয়েছে। মুলতবি সভাটি আগামী ২৭ নভেম্বর শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের(ইসি)র সূত্র জানায়, এরইমধ্যে নির্বাচন কমিশন চার ধাপে তিন হাজার ৪৯টি ইউপি নির্বাচনের দফসিল ঘোষণা করেছে। সোমবার আরও প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের(ইসি)র প্রস্তুতি সম্পৃন্ না হওয়ায় ৫ম ধাপের তফসিল কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য সভাটি মূলতবি করা হয়েছে।
এর আগে, গত গত ১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। ফলে শিগগিরই পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে।



Post Comment