পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় কয়লা শ্রমিক নিহত

 দিনাজপুর প্রতিনিধি

নিহত লুৎফর রহমান (৪৪) দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

রবিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের কালুপাড়া মেন্নার চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বড়পুকুরিয়া কয়লা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম জানান, লুৎফর রহমান খনি থেকে বিরামপুর বাড়ি যাওয়া পথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।

এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনি তদন্ত কেন্দ্রের মিন্টু চন্দ্র রায় জানান, এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ