পালিয়ে যাওয়ার পথে ১২শিশু ও ৮জন নারীসহ ২৫ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি—


নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে ১২শিশু ও ৮জন নারীসহ ২৫ রোহিঙ্গা নারী—পুরুষকে আটক করেছে নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।পালিয়ে আসা রোহিঙ্গারা ভাসান চরের একাধিক ক্লাস্টারের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বোয়ালখালী ঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— রশিদ উল্যাহ (২৫), আনোয়ারা (২২), মো. আমিন (৩), মো. সৈয়দ আমিন (১০ মাস), সেফায়েত উল্যাহ (৩০), হাসিনা বেগম (২৬), মো. নয়ন (১২) , জান্নাতুল ফেরদৌস (৮), সুমাইয়া (৫), নূর মোহাম্মদ (২০), খালেদা (১৮), মো. ইলিয়াছ (৬মাস), মো. জোবায়ের (২০), ফাতেমা (১৯), ছাদিয়া (৪), মো. জাবেদ (১), একরাম উল্যাহ (৩০), ফাতেমা (২৫), রহমত (৪), আসমা (২), আশেয়া বেগম (২৫), পারভিন আক্তার (৯), মো. হাসান (৪), উম্মে কুলসুম (২০), ফাতেমা খাতুন (৫০)।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) এস.এম মিজানুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের মধ্যে ১২ জন শিশু ও আট জন নারী রয়েছে। কোস্টগার্ডের মাধ্যমে আজই তাদের ভাসানচরের ক্যাম্পের উদ্দেশে পাঠানো হবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোরে রোহিঙ্গাক্যাম্পের দালালের সহযোগিতায় ১২ শিশু ৮জন নারীসহ ২৫ রোহিঙ্গা ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। যাত্রা পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়রা রোহিঙ্গাদের দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে পুলিশ হেফাজতে নিয়ে আসেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা জানান, আটককৃত ২৫ রোহিঙ্গাকে চরজব্বর থানার পুলিশ হেফাজতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। কোস্টগার্ড সদস্যরা সুবর্ণচর এসে ২৫ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে যাবেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ