আবদুল কাদের মির্জাকে অব্যাহতি দেওয়ার আদেশটি ২ ঘণ্টা পরই প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা
নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার আদেশটি ২ ঘণ্টা পরই প্রত্যাহার করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ।তবে এনিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে
শনিবার(২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
তিনি বলেন, নোয়াখালী আওয়ামী লীগের শান্তি-শৃঙ্খলার সার্থে আদেশটি প্রত্যহার করা হলো।
এর আগে, কাদের মির্জাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়ে শনিবার সন্ধ্যার দিকে গণমাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।
আবদুল কাদের মির্জা কে সংগঠন থেকে বহিষ্কারের জন্য সুপারিশ চিঠিতে বলা হয়েছিল,বিগত কয়েক সপ্তাহ থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দলীয় নেতা ও কর্মীদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দিয়ে গুরুতর আহত করায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সম্পর্কে অশালীন বক্তব্য ও আপত্তিজনক উক্তি বিভিন্ন সভা-সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে সংগঠনবিরোধী অশোভনীয় মন্তব্য ও নেতা এবং কর্মীদের হুমকি প্রদান করার অভিযোগে আব্দুল কাদের মির্জা কে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এ ব্যাপারে আবদুল কাদের মির্জা জানান, জেলা আওয়ামী লীগের কোন কমিটি নাই। এদের সঙ্গে আমার কোন সংপৃক্ততা নেই। এই অবৈধ কমিটির কোন অস্তিত্ব নেই। এ কমিটি আমাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে না।
নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, অনিবার্য কারণবসত এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।



Post Comment