ব্যাংকার মহসিন এপেক্স ক্লাব অফ মেঘনার সভাপতি নির্বাচিত
এপেক্স ক্লাব অফ মেঘনার ৭ম এজিএম অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি এপেক্সিয়ান মোঃ মহসিন খান ও সেক্রেটারি মোঃ সোলায়মান রিয়াজ ২০২৩ সালের জন্য নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে গাবুয়া বাজার পালকি কনভেনশন সেন্টারে সভাপতি হাবিবুর রহমান সুমনের পরিচালনা প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহসভাপতি মাহমুদুল হক সাবু।
বিশেষ অতিথি ছিলেন সদ্য-অতীত জাতীয় সভাপতি নিজাম উদ্দিন পিন্টু।সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক ডাঃ শরিফুল ইসলাম।
লাইফ গভর্নর ও সাবেক জাতীয় সভাপতি সৈয়দ নুরুর রহমান
সাবেক জাতীয় ও আন্তর্জাতিক পরিচালক এনামুল হক মিলন।
সহ এপেক্স ক্লাব অফ নোয়াখালী, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, মেঘনা, ভাষা শহীদ সালাম, সোনাইমুড়ী ও ফেনী সহ বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ানরা।
জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার এপেক্সিয়ান জহিরুল ইসলাম সহেলের পরিচালনায় ২০২৩ সালের জন্য ১১সদস্যের নাম ঘোষণা করা হয়।
এতে সভাপতি এপেক্সিয়ান মোঃ মহসিন খান ও সেক্রেটারি মোঃ সোলায়মান রিয়াজ ২০২৩ সালের জন্য নির্বাচিত হয়।
এপেক্সিয়ান মহসিন মেঘনার ব্যাংক ছয়ানী শাখায় সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।তিনি জেলা শহর মাইজদীর হাসপাতাল সড়কের খান বাড়ির ছিদ্দিক খান এর ছোট ছেলে।
পরে অতিথিদের মাঝে প্রীতি উপহার ও রেফ্যাল ড্র এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।



Post Comment