ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত বিদেশি পাইপগান উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর ফোরলেন রাস্তার পাশে কাঁশফুল বাগানের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পাইপগান উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পাইপগানটি ছোট আকারের হওয়ায় বহন ও ব্যবহারে সুবিধাজনক, এবং নাশকতার কাজে ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত পাইপগানটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



Post Comment