ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় : হান্নান মাসউদ
ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার চানন্দী ইউনিয়নের সাইফুল মার্কেট এলাকায় ভূমিহীনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশের মানুষ তার এক ইঞ্চিও ভূখণ্ড কি ছাড়বে? ভারতকেও জবাব দেওয়া হবে। এবং বাংলাদেশ সরকারকে এ জবাব দিতে হবে দিতে হবে দিতে হবে। যারা বাংলাদেশের মাটি কেড়ে নিতে চাইবে তাদেরকে আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ। আমরা একাত্তরে পাকিস্তানিদের মোকাবিলা করেছি, পঁচিশে কি ভারতীয়দের মোকাবিলা করতে পারবো না? পারবো। ভারতকে গোবর খাওয়াইয়া দিব ইনশাআল্লাহ। তাদের সুস্বাদু খাবার গোবর তাদের খাওয়ানো হবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, কাউকে কেড়ে নিতে দেব না।



Post Comment