ভাসানচর থেকে পালাতে গিয়ে তিন রোহিঙ্গা সুবর্ণচরে আটক

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে একশিশুসহ তিন রোহিঙ্গাকে আটক করে চরজব্বার থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী । আটককৃতদের মধ্যে ১ জন শিশু, ২জন পুরুষ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন চর নোমান থেকে তাদেরকে আটক করা হয়।

তারা হলেন, হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা শরণার্থী আশ্রয়ণ কেন্দ্রের ৭২নং ক্লাস্টারের ছৈয়দুল আমিনের ছেলে খায়রুল আমিন(২১), ৬৮ নং ক্লাস্টারের আবদুল খালেকের ছেলে সাইফুল ইসলাম(১৮) এবং ২৭ নং ক্লাস্টারের মো. রফিকের ছেলে আবদুল্লাহ(১২)।

স্থানীয় এলাকাবাসী জানান, ভোরের দিকে অপরিচিত ব্যক্তির বোটে করে সুবর্ণচর এলাকায় আসে এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকে। মোহাম্মদপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের চর নোমান গ্রামে ঘোরাফেরা করা অবস্থায় স্থানীয় জনগণ তাদেরকে আটক হয়ে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেন। পরবর্তীতে চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ স্থানীয় চৌকিদারের সহায়তায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চরজব্বর থানায় নিয়ে আসে।

পুলিশের ভাষ্য মতে, ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সাথে দেখা করার জন্য রওয়ানা হন। উপজেলার চরজব্বার থানা এলাকার ০৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের চর নোমান গ্রামে স্থানীয় জনগণ তিনজন রোহিঙ্গাকে আটক করেছে। খবর পেয়ে ছনখোলা পুলিশ ক্যাম্পের কর্মকর্তা ওই এলাকায় উপস্থিত হয়ে তিনজন রোহিঙ্গাকে আটক অবস্থায় পেয়ে নিজেদের হেফাজতে নেন।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান,ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় স্থানীয় এলাকাবাসী ৩ রোহিঙ্গাকে আটক করেছেন। আটক রোহিঙ্গাদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে তাদের আবার ভাসার চরে প্রেরণ করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ