১৬ দলের মধ্যে নিবন্ধিত পাঁচ: মঞ্জু-আনিসের নেতৃত্বে জোটের আত্মপ্রকাশ ৬ ডিসেম্বর
শফিকুল ইসলাম সোহাগ
জোটে অন্তর্ভুক্ত অন্য দলগুলো হলো- গোলাম সারোয়ার মিলন নেতৃত্বাধীন জনতা পার্টি বাংলাদেশ, এ এন এম সিরাজুল ইসলামের বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন), অ্যাডভোকেট মহসিন রশিদের বাংলাদেশ মুসলিম লীগ, শেখ সালাউদ্দিন সালুর ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, মাওলানা আশরাফুল হকের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, সেকান্দার আলী মনির বাংলাদেশ লেবার পার্টি, আবু নাসের ওহেদ ফারুকের বাংলাদেশ ইসলামিক জোট, মেজর (অব.) আমীন আহমেদ আফসারীর জাতীয় সংস্কার জোট, শেখ মুস্তাফিজুর রহমানের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, মো. আখতার হোসেনের বাংলাদেশ মানবাধিকার পার্টি, মো. মোশারফ হোসেনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও মহিউদ্দিন বাবলু নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাংলাদেশ সৃষ্টির সময় থেকে ঐক্যের কথা বলছি। আজও বলছি। নির্বাচিত-অনির্বাচিত সরকার দেখেছি। সামরিক শাসন দেখেছি। আমি উদারপন্থি। সবার কথা শুনতে চাই। সাহসিকতার সঙ্গে জোট গঠনের উদ্যোগ নিয়েছি। সক্রিয় রাখা বিরাট চ্যালেঞ্জ। ঐক্যবদ্ধ চেষ্টা করলে এ জোট নিয়ে বহুদূর যেতে পারব।



Post Comment