মনে করিয়ে দিল বিএনপি, তারেক রহমানের জন্মদিন পালন করলেই ব্যবস্থা

আগামীকাল বুধবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান না করতে আগেই নির্দেশ দিয়েছে বিএনপি। এবার সেই একই কথা আবার মনে করিয়ে দিল দলটি।

মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনে অনুষ্ঠান করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে রিজভী বলেছেন, দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান পালিত হবে না।

তিনি বলেন, ‘উল্লিখিত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ