মহিলা মেম্বার পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে মাহমুদা বেগম পুতুল
মুজাহিদুল ইসলাম সোহেল ::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের,(সংরক্ষিত মহিলা আসন)১,২,৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মাহমুদা বেগম পুতুল।
মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, সে তার ওয়ার্ডের সব শ্রেনী পেশার মানুষের দোয়া চেয়েছেন। তিনি বর্তমান মেম্বার ২০১৬ সালে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ও জনপ্রিয় হিসেবে পরিচিতি লাভ করেন। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়,তার স্বামী নিজাম উদ্দিন (সাদ্দামের) সার্বিক সহযোগিতায় তিনি রাস্তা ঘাট, পোল, কালভার্ট, স্যানাটরী লেফট্রিন, এলাকা ভিত্তিক বিভিন্ন বাড়ীতে বিদ্যুতের লাইন টানা, বিধবা ভাতা,বয়স্ক ভাতা,জেলে কার্ড, মাত্রিত্বকালীন ভাতা,ডিপ-টিওবয়েল বিতরণ সহ মানুষের উপকার অর্থে অনেক উন্নয়ন মূলক কাজ করে ভোটারদের প্রশংসা কুড়িয়েছেন ।
তিনি সৎ, যোগ্য, নির্ভীক , গরীব দুঃখী মেহনতী মানুষের আপনজন। যাকে সর্বদা বিপদে আপদে পাশে পায় তার এলাকার জনগন। তিনি মহামারী করোনাকালীন সময়ে ও থেমে থাকেনি। বিপদে আপদে মানুষের পাশে থেকেছেন। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দিয়েছেন, গরীব দুঃখী মেহনতী মানুষের বাড়িতে বাড়িতে।
মহিলা মেম্বার প্রার্থী মাহমুদা বেগম পুতুলের সাথে আলাপ কালে তিনি জানান, তিনি নির্বাচিত হলে, ১,২,৩ নং ওয়ার্ড বাসীর উন্নয়নে আগের থেকে বেশী কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশেষ করে প্রতিবন্ধী, বিধবা নারী, অসহায় বয়স্ক মানুষের সেবা করা, শিক্ষা ও স্যানিটেশনের দিকে দৃষ্টি দিবেন এবং, এলাকার অসহায় মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করবেন।
,১,২,৩ নং ওয়ার্ডে ( সংরক্ষিত মহিলা) মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি জনগনের সমর্থন ও দোয়া প্রার্থী।
স্থানীয় এলাকাবাসী জানান, মাহমুদা বেগম পুতুল একজন সৎ,যোগ্য ও আদর্শবান নারী। তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন লোভ। তিনি সবসময় এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে। এলাকাবাসীর ভাগ্য উন্নয়ন ও সমাজসেবা মূলক কাজ করার কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন সমাজসেবিকা ও আদর্শবান মেম্বার হিসেবে পরিচিত।



Post Comment