মিরপুরে মিলবে ৫০ টাকায় গরুর মাংস

ডাঃ এস আই কাদের তালুকদার ::


প্রতিদিন বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে অনেক পণ্য। মানুষের ক্রয় ক্ষমতার আর আকাশ চুম্বি দামে অচল নিম্ন ও মধ্যবিত্তদের জীবনধারা।

রাজধানী ঢাকা শহরের মিরপুরের ১২ নম্বরের ই—ব্লকের ৩৩নং সড়কে দিয়ে একটু এগুলে বিহারী পট্টি্্রতে চোখে পড়বে ভাতিজা শাহিদ ও শরিফ নামের একটি মাংসের দোকান। এমন একটি দোকানের কথা বলছি যেটিতে নিত্যপণ্য মাংস নিদিষ্ট পরিমাণ বিক্রি হচ্ছে সর্বনিম্ম ৫০ টাকায়। প্রতিনিয়ত সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে বিকিকিনি।তাদের মুল ব্যবসা হচ্ছে মুরগি ও গরুর গোশত বিক্রি।

র্দীর্ঘ ১৫ বছর ধরে দোকান করে সংসারের ভরনপোষণ চালাচ্ছে তারা। সাত ভাই একবোনের সংসারে আয় রোজগার করেন মুলত শারিফ ও শাহিদ।

নিজেদের অভাব অনটন থেকে মানুষের দুঃখ কষ্ট বুঝে যে কেউ যেকোন পরিমানে মাংস কিনতে পারেন।

জানতে চাইলে শরিফ বলেন,মানুষের সাধ্যমত যতটুকু দরকার ততটুকু আমরা দিয়ে থাকি । ৫০ টাকার ক্রেতা আছে অনেক। তাদের কাছে বিক্রি করে আনন্দ পাই।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ