মুন্সীগঞ্জে সড়ক মেরামতের দাবিতে বিক্ষোভ

 মুন্সীগঞ্জ প্রতিনিধি

শনিবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জের সভাপতি শ ম কামাল হোসেন বলেন, শহরের রাস্তাঘাট সুস্থ মানুষের চলাচলের অনুপযোগী। মাঝে মধ্যে যখন কোনো উপদেষ্টা আসেন তার আগে একটু ইট-সুড়কি দিয়ে রাস্তা সংস্কার করা হয়। কয়েকদিন পরে আবার আগের মতোই হয়ে যায়। আগামী ২০ দিনের মধ্যে স্থায়ীভাবে সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে। নাহলে আমরা জনগণকে নিয়ে হরতাল পালন করবো।

এর আগে, বিকাল ৪টার দিকে শহরের সুপারমার্কেট চত্বর এলাকায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জের সাবেক সভাপতি হামেদা খাতুন, সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব, সদর উপজেলা শাখার সভাপতি আলী নাসিম, সহ-সাধারণ সম্পাদক নাজমা আক্তার ময়না ও সম্পাদকমণ্ডলীর সদস্য নাসিরউদ্দিন নাসু প্রমুখ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ