মেয়র বিজয়ী হওয়ায় সুবর্ণচরে মিষ্টি বিতরণ
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি::
নোয়াখালী পৌরসভায় দ্বিতীয়বারের মত মেয়র বিজয়ী হওয়ায় জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সহিদ উল্যা খান সোহেলের পক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সুবর্ণচর উপজেলার সাবেক ছাত্রনেতা ও যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসান মাহমুদ বাপ্পী আয়োজনে উপজেলার চরবাটা খাসের হাট বাজারে এক মন মিষ্টি বিতরণ করা হয়। এসময় পথচারী,ছিন্নমুল ও সাধারণ মানুষকে এ মিষ্টিমুখ করান সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্যা ভূঁইয়া। সহযোগিতায় ছিলেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতারা ।
এ সময় রহমত উল্যা ভূঁইয়া বলেন, পৌরসভার উন্নয়নের রুপকার আধুনিক নগর গঠনের কারিগর মেয়র সোহেলকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আ’লীগের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছেন। এজন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। পাশাপাশি প্রধানমন্ত্রী যোগ্য লোককেই সম্মান করেছেন। মেয়র সোহেলের উপর আস্থা রেখেছেন তিনি। এই কৃতিত্ব নোয়াখালী পৌরবাসীর।
এবারের পৌর নির্বাচনে ২য় বারের মত জয়ী হয়ে পৌরবাসীর মূখ উজ্জল করেছেন সোহেল। তিনি মেয়র বলেই জেলা শহরের এত উন্নয়ন হয়। সমুন্নত রাখবেন উন্নয়নের ধারাবাহিকতা এটাই প্রত্যাশা করেছেন রহমত উল্যা ভূঁইয়া ।
রহমত উল্যা বলেন,একজন নেতা হিসেবে মেয়র সোহেলের তুলনা হয়না। অবশেষে সকল ষড়যন্ত্র ভেদ করে নৌকার মাঝি হলেন মেয়র সহিদ উল্যা খান সোহেল।



Post Comment