মোংলায় যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

বাগেরহাটের মোংলা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় মহিদুল শেখ (৩০) নামে এক যুবককে বেধড়ক মারপিটের পর হত্যা করা হয়। হামলাকারীরা হলেন মাহমুদ ও বনি শেখ, যারা পূর্বে মহিদুলের সঙ্গে একটি বিরোধে জড়িয়েছিল।

পুলিশ জানায়, মহিদুলের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করা হয়, ফলে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টায় তার মৃত্যু হয়।

নিহত মহিদুল মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে পৌর শহরের মাদ্রাসা রোডে মোটরসাইকেল ও অটোরিকশা ওভারটেক করার জেরে মহিদুল ও হামলাকারী মাহমুদ-বনির মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। ওই বিরোধের জেরে সোমবার হামলায় মহিদুলের মৃত্যু ঘটে।

এদিকে, ঘটনার পর স্থানীয়রা হামলাকারী মাহমুদ ও বনিকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের বিরুদ্ধে মারামারির মামলা দায়ের করে এবং সোমবারই তাদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ‘মহিদুল শেখের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ