মোহাম্মদপুরে খুন হওয়া মা–মেয়ের মরদেহ পৌঁছেছে গ্রামে, দাফন দুপুরে
অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা–মেয়ে লায়লা আফরোজ (৪৮) ও নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)-এর মরদেহ তাদের গ্রামের বাড়ি নাটোরে পৌঁছেছে।
পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন সকালে আজিজুল ইসলাম স্কুলে গিয়েছিলেন। পরে বাসায় ফিরে স্ত্রীর ও মেয়ের নিথর দেহ দেখতে পান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বাড়ির কাজের মেয়েই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তাকে আটক করতে অভিযান চলছে।
ঘটনার পর গ্রামজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।



Post Comment