যার বিচার করার সক্ষমতা রয়েছে তাকেই আপনারা নির্বাচন করবেন: নাছির
নিজস্ব প্রতিবেদক
‘যার বিচার করার সক্ষমতা আপনাদের রয়েছে তাকেই নেতৃত্বে আনবেন, আর যার বিচার করার সক্ষমতা আপনাদের নেই তাকে নেতৃত্বে আনবেন না’ বলে মন্তব্য করেছেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’ এর সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (০১ এপ্রিল) সুবর্ণচর উপজেলার নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদের মাঠে ‘আলোকিত কুইজ অনলাইন প্রতিযোগিতা-২০২৫’ এর সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
নাছির উদ্দীন নাছির বলেন, আপনারা দেখেছেন গত সাড়ে ১৫ বছর সুবর্ণচর কে কারা নেতৃত্ব দিয়েছে? যাদের এই অঞ্চলের মানুষের উপর অধিকার নেই, যাদের এই এলাকার মাটি ও মানুষের প্রতি কোন দায়বদ্ধতা নেই তারা। সুতরাং আপনাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে আগামীতে আপনারা এমন নেতৃত্ব বাছাই করবেন যাদের এই এলাকার মানুষের প্রতি অধিকার থাকবে, হক থাকবে, যাদের কাছে আপনারা গিয়ে আপনাদের অধিকারের কথা বলতে পারবেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতিটি নাগরিকের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে, জবাবদিহিতার অধিকার রয়েছে, আমি যদি কোন দোষ করি আমার বিচার করার লোক রয়েছে কিন্তু গত সাড়ে ১৫ বছরে সুবর্ণচরে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিচার করার কোন লোক ছিল না। সুতরাং যার বিচার করার সক্ষমতা আপনাদের রয়েছে তাকেই নেতৃত্বে আনবেন, যার বিচার করার সক্ষমতা আপনাদের নেই তাকে নেতৃত্বে আনবেন না এটিই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, আমি সুবর্ণচরেরই সন্তান। এখান থেকেই বড় হয়েছি। এ অঞ্চলের মানুষের জীবনাচরণ সম্পর্কে আমি জানি। কারণ, ছোট বেলা থেকে এলাকার মানুষজনের কষ্ট আমি দেখেছি। সুবর্ণচরের প্রতিটি মানুষের জীবন সংগ্রামের। আমাদের এখানে অধিকাংশ মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়ে বসবাস শুরু করেছিল। আমাদের বাড়ি যেখানে, অধিকাংশ মানুষ সেখানে অন্য জায়গা থেকে এসেছে। আমার বাপ দাদারা অন্যান্য জায়গা থেকে এখানে এসে বসবাস শুরু করেন। এরকম একটি পরিশ্রমী এবং সংগ্রামী জাতিকে কখনো আর সামনের দিনে দমিয়ে রাখা যাবে না। এবং অন্যদের মাধ্যমে নেতৃত্ব বাছাই করে সেই নেতৃত্ব চাপিয়ে দেয়া হলে সুবর্ণচরের মানুষ তা আর গ্রহণ করবে না বলে আমি বিশ্বাস করি। সুবর্ণচরের আগামী রাজনীতি হবে সহনশীলতার, সহমর্মিতার এবং ভ্রাতৃত্ববোধের। আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশই সৃষ্টি করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে বিশেষ করে আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান ৫ আগস্টের পর থেকে বারবারই ঐক্য, সহমর্মিতা ও সহযোগীতার রাজনীতির কথাই বলেছেন। আমরা সেই রাজনৈতিক চর্চা করতে চাই।
ছাত্রদলের বিপ্লবী এ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছাত্র সমাজ ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সমাজের সর্বোচ্চ স্তরে যেতে হলে আমাদের সন্তানকে পড়াশোনা করাতে হবে। আগামীর দেশ গড়তে হলে আগামী প্রজন্মকে শিক্ষিত হতে হবে। আলোকিত কুইজ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আমরা একটি ভিন্নধর্মী জ্ঞানভিত্তিক প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করেছি। যাতে শিক্ষার্থীরা পড়াশোনা ও জ্ঞান অর্জনে অধিক আগ্রহী হয়। আমাদের প্রতিটি পরিবারের উচিত সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। শিক্ষার আলোয় আলোকিত হলে পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে। নতুবা কোন ক্ষেত্রে ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। সুবর্ণচরের যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪র্থ হয়েছে সে জানে এরকম কৃতিত্বের জন্য কতটা অধ্যবসায় ও পরিশ্রম তাকে করতে হয়েছে। অনেক বেশি মেধাবী হলে, অনেক বেশি পরিশ্রম করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া যায়। এরজন্য আমি পরিবারগুলোকে অনুরোধ করবো সন্তানকে পড়াশোনা করানোর জন্য। যার উদাহরণ আমি নিজেকে দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি যদি পরিশ্রম ও পড়াশোনা না করতাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তাম তাহলে আজকের এ অবস্থানে আসতে পারতাম না। সুতরাং আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার মেয়ে সন্তানকে যদি আপনি বড় করতে চান তাহলে তাদেরকে পড়াশোনা করাতে হবে।
সমসাময়িক রাজনীতি সম্পর্কে নাছির উদ্দীন নাছির বলেন, আমি কোন বিভাজনের রাজনীতি চাই না। বিশেষ করে আপনারা আমাকে যারা চিনেন তারা অনেকেই জানেন আমি হয়তো একটু নমনীয় এবং সহজ সরল। কিন্তু আপনারা দেখেছেন আন্দোলন সংগ্রামে আমি সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করেছি। আমার যে ত্যাগ এবং অবদান তা দেখে মূলত আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে। আজকের প্রোগ্রামটি সফল করার জন্য আয়োজক কমিটিসহ উপস্থিত শ্রোতা ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এধরনের প্রোগ্রাম আয়োজন করলে শিক্ষার্থীরা উৎসাহিত হয়। মাদক গ্রহণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকতে যুবকরা উৎসাহিত হয়। যে কোন আন্দোলন সংগ্রামের স্বার্থে, সুবর্ণচরের উন্নয়নের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন ধরনের বিভক্তি আমি চাই না। গণঅভ্যুত্থানে শত শত ছাত্র জনতার শহীদের বিনিময়ে আমরা বর্তমানের বাংলাদেশ পেয়েছি। এটাকে আমরা ব্যর্থ হতে দিবো না। আমাদের সবাইকে এরজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে।
এসময়, নাছির উদ্দীন নাছির সুবর্ণচরের নারী পারুল ধর্ষণের বিচার প্রক্রিয়া সম্পর্কে বলেন, ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষে ভোটদানকে কেন্দ্র করে আমাদের বোন সুবর্ণচরের পারুলকে আওয়ামী লীগের গোন্ডারা গণধর্ষণ করেছে। এ ঘটনায় আমরা বিচার চেয়েও এখনো যথাযথ বিচার পাইনি। আমরা আজকের এ মঞ্চ থেকে বোন পারুল ধর্ষণের বিচারের দাবি জানাই।
এসময়, নাছির উদ্দীন নাছিরকে নোয়াখালী অঞ্চলের অবিসংবাদিত নেতা হিসেবে আখ্যায়িত করে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, আমরা ৪৫ বছর ধরে আজকের এরকম একটি দিনের জন্য অপেক্ষা করছি। আমরা নোয়াখালী জেলায় জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি চর্চা করে আসছি। কিন্তু কেউই এর আগে নাছির উদ্দীন নাছিরের মতো কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক।



Post Comment