রংপুরে আনসার-ভিডিপির মহাপরিচালকের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন

রংপুরে আনসার-ভিডিপির দুটি প্রশিক্ষণের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার রংপুর নগরীর সাতমাথাস্থ আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের আয়োজনে অনুষ্ঠিত ইয়ুথ লিডারশিপ কোর্স এবং কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং) কোর্স দুটির কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময়  উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ এর পরিচালক মোঃ আব্দুস সামাদ, রংপুর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট রাশেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ইয়ুথ লিডারশিপ কোর্সটি গত ১৬ জুন থেকে শুরু হয়ে আগামী ২৮ জুলাই পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী চলবে এবং সেখানে প্রশিক্ষণর্থী রয়েছেন ৯৯ জন। কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং) কোর্সটি গত ১৯ মে থেকে শুরু হয় ২৭ জুলাই পর্যন্ত মোট ৭০ দিনব্যাপী চলবে এবং সেখানে প্রশিক্ষণর্থী রয়েছে ২৫ জন।

অন্যদিকে, আনসার-ভিডিপির সদস্যদের জন্য ডিজিটাল মার্কেটিং বিষয়ক একটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্প্রতি শুরু হয়েছে। এই প্রশিক্ষণে ভিডিপি সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হবে।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ