রাজধানীতে ককটেল বিস্ফোরণ করা যুবককে গণপিটুনি
রাজধানীর রমনা থানাধীন বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় মাসুদুর রহমান (২৮) নামে এক যুবককে আটকের পর গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার পরে বাংলামোটরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। মাসুদুর রহমান দক্ষিণ বনশ্রী এলাকার বাসিন্দা।
রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসার জন্য আহত যুবককে হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তীতে তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।



Post Comment