রাতে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

শনিবার (১০ মে) বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে জরুরি বৈঠকটি নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে ব্যাপারে বিস্তারিত বলা হয়নি।

বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য এখনো গণমাধ্যমকে জানানো হয়নি।

তবে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক কয়েকটি ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে সূত্রটি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ