রূপগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহমুদুল্লাহ, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিব মোল্লা, আওয়ামীলীগ কর্মী লিটন মিয়া, মোহর আলী, ফয়সাল আহাম্মেদ ও যুবলীগ কর্মী দীন ইসলাম।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রূপগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলাকারাগারে পাঠানো হয়েছে।



Post Comment