লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার শিক্ষার্থী হত্যার ঘটনায় আরমান হোসেন ভূঁইয়া নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১ জুন) রাতে রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরমান লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আরমান ও তার অনুসারীরা ঝুমুর এলাকায় শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়। শুরু থেকেই তিনি আন্দোলনে সম্পৃক্ত পলিটেকনিকের শিক্ষার্থীদের হুমকি দিয়ে আসছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আরমান সদর থানায় দায়ের হওয়া শিক্ষার্থী হত্যার মামলায় অভিযুক্ত। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ