লঞ্চে বিদ্যুতায়িত হয়ে নিখোঁজ নিলয়ের মরদেহ উদ্ধার
গজারিয়া প্রতিনিধিঃ
গজারিয়ায় চলন্ত লঞ্চে বিদ্যুতায়িত হয়ে নিলয় নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
গতকাল সোমবার রাত আনুমানিক ১০টার দিকে
উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া খালে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া সরকারি কলেজর একাদশ শ্রেণির ছাত্র নিখোঁজ নিলয় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ডা. মোহাম্মদ আলীর ছেলে।পিকনিক যাওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে এমএল হাসিব নামে একটি লঞ্চ ভাড়া করে।
জানা যায়, পিকনিক যাওয়ার জন্য সোমবার বিকালে নারায়ণগঞ্জ থেকে এমএল হাসিব নামে একটি লঞ্চ ভাড়া করেন হোগলাকান্দি গ্রামের নিলয়সহ ৬/৭ জন যুবক। পথে হোগলাকান্দি গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া খালে বিদ্যুতের ঝুলন্ত তারের নিচ দিয়ে লঞ্চটি ঘটনাস্থল অতিক্রম করার চেষ্টা করলে লঞ্চের ওপরে থাকা নিলয় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে রায়।আর তার সঙ্গে থাকা অন্যরা আহত হন।
গজারিয়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান বলেন গজারিয়া সরকারি কলেজের প্রথম বছরের ছাত্র পিকনিক করার জন্য একটি লঞ্চ ভাড়া করে গ্রামের বাড়ি হোগলা কান্দি নিয়ে আসার সময় খালের নিচে দিয়ে লঞ্চটি ঘটনাস্থল অতিক্রম করার চেষ্টা করলে লঞ্চের ওপরে থাকা নিলয় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিখোঁজ হয়েছে।
ঘটনাটি সতত্যা নিশ্চিত করে ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রঞ্জিত মল্লিক বলেন নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানানো হয়। তারা সকালে ৫টায় তারা উদ্ধারকাজ শুরু করে,৩০মিনিট পরে নিখোঁজ নিলয়কে উদ্ধার করে।
নিহত নিলকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গজারিয়া থানা ওসি রইছ উদ্দিন বলেন নারায়ণগঞ্জ থেকে এম এল হাসিব নামে লঞ্চ ভাড়া করেন তারা।
লঞ্চটি আসার পথে হোগলা কান্দি গ্রামে খালের নিচে নিলয় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যায়।আর তার সঙ্গে থাকা অন্যরা আহত হন।



Post Comment