শিক্ষা খাতে বাজেটের ৮ শতাংশ বরাদ্দের দাবিতে বিক্ষোভ

আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে ৮ শতাংশ বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৭ মে) বিকাল ৪ টায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আঞ্চলিক শাখা এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

এ দাবিতে আঞ্চলিক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দর প্রদক্ষিণ করে। পরে বন্ধরের তেঁতুলতলায় এসে সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, প্রচার-প্রকাশনা সম্পাদক প্রদীপ কুমার, দপ্তর সম্পাদক আবির খান প্রমুখ।

বক্তারা বলেন, এশিয়ার সকল দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ সর্বনিম্ন। সেইসাথে রয়েছে চরম বৈষম্য। ৯৫ ভাগ মানুষের সন্তানেরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা এসব বৈষম্য দূর করতে আসন্ন বাজেটে শিক্ষাখাতে ৮ শতাংশ বরাদ্দের জোর দাবি জানান।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ