শেষ দিনে টাইগারদের দরকার ৭ উইকেট
খেলা ডেস্ক::
বাংলাদেশের দেয়া ৩৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে সফররত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ফলে জয়ের জন্য পঞ্চম দিনে বাংলাদেশের দরকার আরও সাতটি উইকেট। আর জিততে হলে উইন্ডিজকে করতে হবে আরও ২৮৫ রান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে অনেকটা ধৈর্য্য নিয়েই ব্যাট করা শুরু করেন দুই ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট এবং জন ক্যাম্পবেল। কিন্তু দেখে-শুনে খেলতে থাকা ক্যাম্পবেলকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি মিরাজ।
ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলেই তাকে সাজঘরে পাঠান। আউট হওয়ার পূর্বে এই ক্যারিবীয় ব্যাটসম্যান করেন ২৩ রান।
১৯তম ওভারে মিরাজে বলে ইয়াসির রাব্বির হাতে ক্যাচ তুলে দেন উইন্ডিজ অধিনায়ক। তিনি ২০ রানে আউট হন। ওয়ান ডাউনে লেখতে নামা মসেলি মিরাজের বলেই এলবিডব্লিউ হওয়ার পূর্বে করেন ১২ রান।
এরপর চতুর্থ উইকেট জুটিতে কাইল মায়ার্স এবং বোনার মিলে করেন ৫১ রান। মায়ার্স ৩৭ রানে এবং বোনার ১৫ রানে অপরাজিত রয়েছেন।



Post Comment