সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে সাত বোতল ফেন্সিডিলসহ মো. পাবেল (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ পাবেল (২৯) মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মৃত আঃ কাদেরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় দেশের বিভিন্ন জেলা থেকে কৌশলে ফেন্সিডিল এনে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিক্রি করতেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, ফেনসিডিল সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ