সুনামগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। রায়ে ধর্ষণের ফলে ওই কিশোরীর গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা হিসেবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম যুক্ত করে জন্মনিবন্ধন দিতে নিবন্ধককে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার রায়ে উল্লেখ করা হয়েছে, জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবে নির্যাতনের শিকার মেয়েটি। রায়ে মেয়েটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবার নাম পরিবর্তন করে মাহবুবের নাম উল্লেখ করে নতুন জন্মনিবন্ধন সম্পন্ন করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যুনিবন্ধককে নির্দেশ দেওয়া হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ