সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে মহিলা দাখিল মাদরাসার পথ চলা শুরু
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি::
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের চেয়ারম্যান মার্কেট এলাকায় সুবর্ণ দাখিল মহিলা মাদরাসার পথ চলা শুরু হয়েছে। নারীদের ধর্মীয় শিক্ষায় এগিয়ে নিতে সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে।
শনিবার দুপুরে মাদরাসা উপজেলার চরজুবলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে মাদরাসাটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দাতা সদস্য জামাল উদ্দিন ভুঁইয়া বলেন, এ অঞ্চলে কোন মহিলা মাদরাসা নেই। নারীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য মহিলা মাদরাসার বিশেষ প্রয়োজন ছিলো তা আজ পূরণ হলো। এ সময় তিনি পুরুষদের শিক্ষার পাশাপাশি নারীদের বেশি করে শিক্ষিত করে তোলার গুরুত্বারোপ করেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ছায়েদুল হক ভঁুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চরজব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক গিয়াস উদ্দিন ফরহাদ।বিশেষ অতিথি ছিলেন,চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লা খসরু,প্রতিষ্ঠানের দাতা জামাল উদ্দিন ভুঁইয়া,প্রফেসর আবদুল মালেক,চর জুবিলী রব্বানিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবদুর রহমান,সাবেক ভাইস চেয়ারম্যান হোসেন শহীদ সরওয়াদ্দর্ীও উন্নয়ন কর্মী রফিকুল ইসলাম প্রমূখ।



Post Comment