সুবর্ণচরের মোহাম্মদ আবুল খায়ের মারা গেছেন
প্রতিনিধি(সুবর্ণচর)নোয়াখালী ::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড়ের বাসিন্দা মোহাম্মদ আবুল খায়ের মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তাঁর বয়স হয়েছিলো ৭০বছর।
শুক্রবার রাত ১২টার দিকে হ্নদযন্ত্রের ক্রিয়াজনিত কারণে তিনি অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা জেলা শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত আড়াইটার মারা যান।
তিনি হারিছ চৌধুরীর বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বায়তুস শরফ জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ১ ছেলে অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল সাড়ে এগারোটায় হারিছ চৌধুরীর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন হারিছ চৌধুরীর বাজার সভাপতি ও চরজুবিলী ইউপি চেয়ারম্যান মো. হানিফ চৌধূরী,মহিলা আওয়ামীলীগ আহবায়ক রোকসানা কামাল , উপজেলা যুবলীগের যুগ্ম—আহবায়ক আমির খসরু মাহমুদ ও হারিছ চৌধুরীর বাজার ব্যবসায়ীবৃন্দ।



Post Comment