সুবর্ণচরে অবৈধ বালু উত্তোলন, বন্ধে দাবিতে স্থানীয়দের মানববন্ধন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের নাম ভাঙিয়ে ঢাকা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৯ ফেব্রুয়ার) সাড়ে ১২টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের বধুগঞ্জে ঢাকা গ্রুপের বালু উত্তোলন কেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উত্তোলন এলাকার আশেপাশের ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় চরওয়াপদা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য তানভীর হোসেন, ইউপি সদস্য ইব্রাহীম খলীল রানা, আসাদুজ্জামান সবুজসহ কয়েকশত পরিবাবের লোকজন।

মানববন্ধন থেকে এলাকাবাসী অভিযোগ করেন, ঢাকা গ্রুপ নামে একটি কোম্পানী চরওয়াপদা ইউনিয়নের বধুগঞ্জে কয়েকশ একর জমি ক্রয় করে৷ সেই জমিতে কেমিক্যাল কারখানা করার উদ্দেশ্যে ৩০ লক্ষাধিক বালু উত্তোলন করছে৷ বালু উত্তোলনের কারণে সরকারি রাস্তা, স্থানীয় বধুগঞ্জ বাজার, মাদ্রাসা, মসজিদ, পুরনো কবরস্থান ও ৭শত ৫০টি পরিবার হুমকির মুখে। তলিয়ে যেতে পারে জেগে ওঠা নতুন এ গ্রামের বসতবাড়ি ও কৃষিজমি৷

এদিকে সচেতন মহলের দাবি, এ চর জেগে উঠার বয়স এখনো ৪০বছরও হয়নি। এখনে মাত্র ৪-৫ ফুট মাটির স্তরে নিচেই বালির স্তর। এতে গভীর থেকে বালি উত্তোলনের ফলে ভূমিধ্বস হতে পারে,তলিয়ে যেতে পারে গ্রামের পর গ্রাম।

ভূক্তভোগীরা জানায়, বালি উত্তোলন বন্ধে উপজেলা সহকারী কমিশানার( ভূমি) অশোক বিক্রম চাকমা কে অবহিত করলে তিনি বলেন , তিনি ও ভূমি কর্মকর্তা সরেজমিনে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়ে স্থানীয় একজন ইউপি সদস্য জিম্মায় মেশিনগুলো রেখে আসে। কয়েকদিন বন্ধ থাকার পর পুরোদমে বালু উত্তোলন শুরু করে যা এখনও চলছে।


ইউপি সদস্য তানভীর হোসেন জানান, বালু উত্তোলন বন্ধের পরে তিনি মুঠোফোনে একাধিক হুমকি-ধমকি শুনছেন। তাকে দেখিয়ে নেয়াসহ মামলা মোকদ্দমায় জড়ানোর হুমকি দেন।

ঢাকা গ্রুপের স্থানীয় কর্মকর্তাদের কাছে কথা বলতে চাইলে তারা সাংবাদিকদের সাথে পরিচয় দিতে ও কথা বলতে রাজি হয়নি ।

এ ঘটনায় সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার মুঠোফোনে অবহিত করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি অবগত নন৷ মানববন্ধনের কিছু ছবি পাঠাতে বলে। তবে, পরবর্তীতে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ