সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:
“দুর্যোগে আগাম সর্তকবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা”এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের বাস্তবায়নে দুর্যোগ প্রশমন দিবসে র্যালি, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের হয়ে মেইন মেইন সড়ক ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সাভিল ডিফেন্স এর প্রতিনিধিদল ভূমিকম্পনে বাড়িতে আটকে থাকা মানুষকে বের করার কৌশল প্রদর্শন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কাউছার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ, চরজব্বার থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো.জয়নাল আবেদীন, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সাভিল ডিফেন্স ইনচার্জ মো. নু রনবীসুবর্ণচর প্রেসক্লাব সাধারাণ সম্পাদক আব্দুল বারী বাবলু প্রমুখ।



Post Comment