সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি
সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পকে সবুজায়ন করার লক্ষ্যে বন বিভাগের সহযোগিতায় বিভিন্ন জাতের গাছের চারা লাগানোর কর্মসূচির উদ্বোধন করেছেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা।
আজ(২১সেপ্টেম্বর) দুপুরে চরক্লার্ক ইউনিয়নের পশ্চিম চর উড়িয়া গ্রামে মুজিববর্ষ উপলক্ষে ২শত গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বন কর্মকর্তা, মো: মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগীগণ।
বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন বলেন, বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন বসতবাড়ী আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে বসতবাড়ী বনায়নের আওতায় আশ্রয়ণে ৪০০টি নারিকেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ-ভেষজ এবং শোভাবর্ধনকারী মোট ২০০০টি চারা রোপণকরা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)চৈতী সর্ববিদ্যা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এ আশ্রয়ণ প্রকল্প যাতে সবুজে ও পুষ্টিতে সম্বৃদ্ধ থাকে সে লক্ষ্যে এ বনায়ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। এই বনায়নের ফলে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী উপকারভোগীগণ তাদের পুষ্টি, জ্বালানী ও কাঠের চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পাবে।



Post Comment