সুবর্ণচরে এসএসসি সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত

সুবর্ণচর ( নোয়াখালী) প্রতিনিধি:


সুবর্ণচরে এসএসসি এবং সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রোববার সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠেয় পরীক্ষা শিক্ষার্থীরা অনুপস্থিত থাকেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা শিক্ষাবোর্ডের শিক্ষার্থীর (ছাত্রী) সংখ্যা উল্লেখযোগ্য। পরীক্ষার্থীরা উপজেলার পাঁচটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় বলে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহিদুল করিম।

সুবর্ণচর উপজেলা শিক্ষা কার্যালয় তথ্যমতে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সুবর্ণচর উপজেলার ২ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যার মধ্যে শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ৯৫৪ জন, চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৪৬ জন, বাংলাবাজার লর্ড লিওনার্দ চেশায়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২৮ জন ও পূর্বচরবাটা হাবিবীয়া স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ১০৫ জন রয়েছে। এ ছাড়া চরজুবিলী রব্বানিয়া ফাযিল মাদ্রাসায় ৭০৯ জন শিক্ষার্থী রয়েছে।

রুটিন অনুযায়ী আজ অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে ১১৯১ জনের মধ্যে ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে রয়েছে এসএসসির ৮ জন, দাখিলের ১৯ জন এবং কারিগরির কোন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন না। উপজেলার মোট ৫টি কেন্দ্রে নকলমুক্ত পরীক্ষা সম্পূর্ণ হয়।

অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে শহীদ জয়নাল আবেদীন সরকারী মডেল প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, করোনার কারণে দীর্ঘদিন স্কুল—কলেজ বন্ধ থাকায় অভিভাবকেরা তাঁদের মেয়েদের বিয়ে দিয়েছেন।শ্বশুর বাড়ির লোকেদের অনাগ্রহের কারণে তারা পরীক্ষায় অংশ নিচ্ছে না। বিষয়টা দুঃখজনক ও উদ্বিগ্ন ব্যাপার।

তিনি বলেন, এতো সাবলীল ও মার্জিত পরীক্ষা কারোনা কারণে হচ্ছে। পরীক্ষার্থীরা প্রশ্নের বিকল্প প্রশ্নসহ সবকিছুর সুযোগ সুবিধা পাচ্ছে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম বলেন, সুবর্ণচরের সবগুলো কেন্দ্রে শান্তি শৃঃখলা ও করোনার কারণে সকলধরণের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হয়েছে। এবার প্রায় বিশ মাসের অধিক সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর সংক্ষিপ্ত ও পুনর্বিন্যস্ত সিলেবাসের অধীনে শুধুমাত্র গ্রুম্নপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ