সুবর্ণচরে চরজব্বর থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:
“পুলিশই জনতা-জনতাই পুলিশ” এ শ্লোগানে নোয়াখালী সুবর্ণচরে চরজব্বর থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চরজব্বর থানার উন্মুক্ত চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ও হাতিয়া সার্কেল আমান উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন ,জেলা আওয়ামীলীগ সদস্য ডা. আবদুর রব, চরজব্বার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মীর হোসেন, চরজব্বার থানা ওসি তদন্ত মো. জাকির হোসেন প্রমূখ।
সহকারী পুলিশ সুপার ও হাতিয়া সার্কেল আমান উল্যাহ বলেন, আমরা কতটুকু সেবা নিশ্চিত করতে পেরেছি তা জেনে, সকলের মতামত নিয়ে জনগনের সেবার মান আরও বাড়াতে “ওপেন হাউজ ডে” নামে এই জবাবদিহিতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে ।কোন ভুক্তভোগী তাঁর কাঙ্খিত সেবা সঠিক ভাবে পেয়েছেন কি-না তা এখানে সবার সম্মুখে পর্যালোচনা করা হয়।কতজন সেবা বঞ্চিত ভুক্তভোগীদের কথা শুনে তাদের সেবা দিতে পেরেছি তার উপর নির্ভর করে এই অনুষ্ঠানের সফলতা।
তিনি আরো বলেন, জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশকে যেমনি শতভাগ পেশাদারিত্বের সাথে আন্তরিকতা নিয়ে দেশমাতৃকার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে তেমনি জনগণকেও পুলিশর সহযোগিতায় এগিয়ে আসতে হবে। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন ছাড়া শতভাগ পুলিশি জনসেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সমাজের সৎ, নিষ্ঠাবান ও ভালো মানুষদের কমিউনিটি পুলিশিংয়ের সাথে যুক্ত হতে হবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সমগ্র উপজেলার ইউপি সদস্যগণ, গ্রামপুলিশ, সাংবাদিক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষ সহ অন্যান্য নেতৃবন্দ।



Post Comment