সুবর্ণচরে চাঁদার দাবীতে জোর পূর্বক জায়গা জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালী সুবর্ণচরে চাঁদার দাবী ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনে বাঁধা ও জোর পূর্বক জায়গা দখলসহ মারধর হুমকি ধমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী শেখ আহমদ ও তার পরিবার।

শনিবার দুপুর বারোটার দিকে সুবর্ণচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী শেখ আহমদ অভিযোগ করে বলেন, পশ্চিম চরজুবিলী গ্রাম মৌজায় ২০১৭ সালে রফিক উল্যাহর কাছ থেকে সাড়ে ৫ ডিসিমেল জমি ক্রয় করেন, সে সময় একটি নির্মাণ কাজ শুরু করেন, টাকা না থাকায় কাজটি শেষ করতে পারেন নি। চলতি বছরের শুরুতে ঐ জায়গায় পূনরায় কাজ শুরু করেন এতে পশ্চিম চর জুবিলী গ্রামের আতরের জামানের পুত্র হাবিব উল্যা(৪০), সফিক উল্যাহ (৪২) দুই লাখ টাকা চাঁদার দাবীতে ঘর নির্মাণে বাঁধা দেয়। এতে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা উল্টো আমার জায়গায় জোর পূর্বক একটি ঘর তুলে পেলে এ নিয়ে বাঁধা দিলে তারা ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমার স্ত্রী সন্তানকে মারধর করে।

পরে আমি চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ক্ষিপ্ত হয়ে আমার নির্মাণাধীন ঘরের জিনিসপত্র দিনে প্রকাশ্যে ও রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় এবং সেখানে মাটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ