সুবর্ণচরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সক্রিয় ২ সদস্য আটক

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে একটি চোরাইকৃত টিভিএস অ্যাপাচি ব্যান্ডের মোটরসাইকেল ও চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, তারা ২ জনই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। আটকদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

জানা গেছে, আটক উপজেলার চরজুবলী ইউনিয়নের চরব্যাগ্যা গ্রামের আবু তাহেরের ছেলে ওমর ফারুক ওরফে বাদশা (১৯) ও জেলার সদর উপজেলার লক্ষীনারায়ণপুর গ্রামের রেনু মিয়া কন্ট্রাক্টরের বাড়ির মিজানুর রহমানের ছেলে মো.মিনহাজুল রহমান ওরফে অপু (১৯)।

রোববার সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ৫নং চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের একরাম নগর বাজার থেকে ওই দুজনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের ওসমান হাজী বাড়ি থেকে দেলোয়ার হোসেন দিদার নামের এক প্রবাসী যুবকের একটি টিভিএস অ্যাপাচি ব্যান্ডের মোটরসাইকেল চুরি হয়। এরপর গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ৫নং চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের একরাম নগর বাজারে আসলে স্থানীয় লোকজন মোটরসাইকেল চোর সন্দেহে তাদের আটক করে স্থানীয় ইউপি সদস্য মনজুর আলমের কাছে নিয়ে যায়। পরে ইউপি সদস্য চরজব্বর থানার পুলিশে খবর দিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের একরামনগর বাজার থেকে পুলিশ গিয়ে মোটরসাইকেলসহ তাদের হেফাজতে নিয়ে আসে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, একটি চোরাই মোটরসাইকেলসহ জনতা চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের সঙ্গে আরো দুই জন ছিলো যারা সোনাইমুড়ী উপজেলা থেকে মোটরসাইকেল চুরির কাজে তাদের সহয়তা করেছে।। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় রোববার সকালে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ