সুবর্ণচরে দুই ইউপিতে ১৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মুজাহিদুল ইসলাম সোহেল
০১৭১৭৩০১৪৬১::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরজুবিলী ও চরজব্বার ইউনিয়নে মনোনয়ন যাচাই বাচাই শেষে ১শত ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

চেয়ারম্যানপদে ১৫ জন প্রার্থী, সংরক্ষিত নারী সদস্যপদে ২৫ জন ও সাধারণ সদস্যপদে ৯৫ জনের মনোনয়ন বৈধ আর বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করায় চেয়ারম্যানপদে তিনজনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মনিরুল ইসলাম।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চরজুবিলীতে স্বতন্ত্রপদে দুইজন ও চরজব্বারে স্বতন্ত্র পদে একজন। তবে সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে সবার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন ওই কর্মকর্তা।

সোমবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।

উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রমতে, নির্ধারিত সময় পেরিয়ে গেলে বিকেল ৫টার দিকে প্রার্থীদের মনোনয়ন বৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে চরজুবিলীতে চেয়ারম্যানপদে ১০ জনের মধ্যে ৮ জন,নারী সদস্যপদে ১৪,সাধারণ সদস্যপদে ৫৫ জন আর চরজব্বারে চেয়ারম্যান পদে ৮ জনের মধ্যে ৭ জন,নারী সদস্যপদে ১১ জন আর সাধারণ সদস্যপদে ৪১ জনের বৈধ ঘোষণা করেন। আর ঋণ খেলাপীও মনোনয়নপত্রে ত্রুটি থাকায় চেয়ারম্যানপদে তিনজনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মনিরুল ইসলাম বলেন, এই ইউনিয়নগুলোতে মোট মনোনয়নপত্র কিনেছেন ১৩৯ জন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৮ জন । সংরক্ষিত নারী সদস্যপদে মনোনয়ন ২৫ জন আর সদস্য পদে ৯৬ জন।

এদের মধ্যে চেয়ারম্যানপদে একজনের প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর এবং সংশ্লিষ্ট ইউনিয়নে ভোটার হওয়ার তথ্য না থাকায় ও অপর দুইজন ঋণ খোলাপী হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। গত ৫ জানুয়ারী উপজেলার ২টিসহ সারাদেশে ৮টি ইউনিয়ন পরিষদে ভোটের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহার ২৪ জানুয়ারী, প্রতীক বরাদ্দ ২৫ জানুয়ারী আর ভোট গ্রহণ হবে ১০ ফেব্রুয়ারী।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ