নিবন্ধন ছাড়া কার্যক্রম পরিচালনা করায় দায়ে: সুবর্ণচরে দুটি ডায়াগনস্টিক ১টি ডেন্টাল কেয়ার সেন্টার বন্ধ ঘোষণা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনের সময় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করার দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। সেই সঙ্গে একটি ডেন্টাল কেয়ার সেন্টারকে বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪ টায় থেকে ৬ টা পর্যন্ত নিয়মিত ক্লিনিক পরিদর্শনে গিয়ে অনিয়ম পাওয়ায় এসব প্রতিষ্ঠান বন্ধ করেন।

বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান গুলো হলোঃ সার্টিফাই ডায়াগনস্টিক সেন্টার,নিউ জনসেবা ডায়াগনস্টিক সেন্টার, আল-আমিন ডেন্টাল কেয়ার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান ও উপজেলা স্যানিটেশন ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, উপজেলার ভূঁইয়ার হাট, খাসের হাট ও থানার হাট অভিযান পরিচালনা করে লাইসেন্স না থাকায় ০২ টি ডায়াগনস্টিক সেন্টার এবং ০১টি ডেন্টাল কেয়ার বন্ধ করে দেয়।

এর মধ্যে সার্টিফাই ডায়াগনস্টিক সেন্টার ও নিউ জনসেবা ডায়াগনস্টিক সেন্টার, দুটি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছিল বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পাশাপাশি আল-আমিন ডেন্টাল কেয়ারকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অপর দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজারের শিকদার মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে মাহবুবুর রহমান নামের এক ভূয়া ডাক্তার প্রতি মাসে একবার করে বসে বলে তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে ফার্মেসির মালিককে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, নিয়মিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিদর্শনে গিয়ে এসব প্রতিষ্ঠান অনিয়ম চোখে পড়ে। আগামী দুই দিনের মধ্যে উপজেলার অনিবন্ধিতক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ