সুবর্ণচরে ধুমপান বিক্রেতা ছয় দোকানের জরিমানা
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জনসম্মুখে তামাকজাত দ্রব্যের প্রচার পত্রের ( বিজ্ঞাপন)প্যাকেট ব্যবহার করে ধুমপান বিক্রির দায়ে ৬টি দোকানে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরজব্বর থানার মোড়, হাসপাতাল মোড় ও হারিছ চৌধুরী বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, জনসম্মুখে তামাকজাত দ্রব্যের প্রচার পত্রের ( বিজ্ঞাপন)প্যাকেট ব্যবহার করে বিক্রির দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে মের্সাস সাইফুল স্টোরকে ২ হাজার টাকা, মোহাম্মদ ফারুক স্টোর ৩ হাজার টাকা, শামসুল হক পান দোকান ১ হাজার টাকা, জসিম পান দোকান ১ হাজার, ইউসুফ স্টোর ৩ হাজার টাকা ও শাকিল পান দোকান ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সুবর্ণচর উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ী জনসম্মুখে তামাকজাত দ্রব্যের প্যাকেট ব্যবহার করাই সতর্কতামূলক জরিমানা করা হয়েছে তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post Comment