সুবর্ণচরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

মুজাহিদুল ইসলাম সোহেল::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রাম থেকে রাজিয়া বেগম(৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ ।

রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশের ভাষ্য মতে, বৃদ্ধা রাজিয়া বেগম তাঁর ছোট বউয়ের সাথে একা বাস করত। ছোট বউ সন্ধ্যার সময় গৃহস্থালির কাজ শেষ করে একা সময় কাটানোর জন্য পাশের বাড়ির এক ঘরে যায়। সেখানে কিছুক্ষণ টিভি দেখেন, রাত সাড়ে আটটার দিকে ঘরে ফিরে দেখতে পায় ঘরের দরজা লাগানো অন্ধকার কোন সাড়াশব্দ নেই। তিনি দরজার ফাঁক দিয়ে মুঠোফোনের আলোতে তারঁ শ্বশুড়ির ঝুলন্ত পা দেখতে পেয়ে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এসে ঘরের টিন খুলে ঘরে ডুকেন। পরে স্থানীয়রা থানা—পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করেন।পরে পুলিশ তার লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নোয়খালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে বৃদ্ধার বড় ছেলে মো. হাছান ড্রাইভার বলেন, বেশ কিছুদিন যাবত বাড়ির জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ছোট ভাইয়ের সাথে তাঁ মায়ের বিবাদ চলছিলো।এনিয়ে এলাকার চেয়ারম্যানের কাছে তিনি লিখিত অভিযোগ করেন। গ্রাম্য সালিশে মিমাংসা হয়নি।বিবাদমান মনোমালিন্য রয়ে যায়।এর জের ধরে এলাকার অন্যদের সহায়তায় ছোট ভাইয়ের স্ত্রী তার মাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করতে পারেন বলে তিনি অভিযোগ করছেন।

চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল বাসার বলেন, বৃদ্ধা মানসিক সমস্যা ও একসময় ভিক্ষুক ছিলো । প্রায় তিনি সাহায্য সহযোগিতা চাইতে ইউনিয়ন পরিষদে যেতেন।সেখানে সব ছেলে মেয়ের বিরুদ্ধে নালিশ করতেন, এক কথা বারবার বলতেন। সবসময় তাকে সাহায্য সহযোগিতা করতেন বলে জানান চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার। তাকে হত্যার অভিযোগ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, সামান্য জায়গা তিনি ছোট ছেলেকে লিখে দেন। এতেই বড় ছেলে হাছান ক্ষিপ্ত হয়ে এমন অভিযোগ করতে পারে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই ঘটনায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। লাশ নোয়খালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, লাশের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ