সুবর্ণচরে ভ্রাম্যমান আদালতে পথচারীকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে ভ্রাম্যমান আদালতে পথচারীকে জরিমানা করেছেন। স্বাস্থ্য বিধি না মানায় এবং মাস্ক না পরায় এই জরিমানা করা হয়।
স্বাস্থ্য বিধি সংক্রামক রোগ, প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নিমূল আইনে আদালতে আট মামলা বিভিন্ন হারে দুই হাজার ৪শ টাকা পঞ্চাশ টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার দুপুরে চরজব্বার থানার মোড়ের বৈরাগী রাস্তার মাথার নূরানী ফিলিং এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন,উপজেলা প্রশাসনের কর্মর্কতা,চরজব্বার থানা পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, নোয়াখালীর সুবর্ণচরে সংক্রমণ রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্য বিধি সংক্রামক রোগ, প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নিমূল আইনে আট মামলায় বিভিন্ন হারে দুই হাজার ৪শ টাকা পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।



Post Comment