সুবর্ণচরে রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ২২টন চাল জব্দ, আটক-৩

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ২২ টন ২২৬ কেজি(দুই ট্রাক) চাল পাচারের সমময় গ্রাম পুলিশ নূর করিম এর সহযোগিতায় সুবর্ণচরে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় চালের দাবিদার ট্রাক চালকসহ ৩জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এরআগে সোমবার দিবাগত রাত দেড়টার সুবর্ণচর উপজেলার মঞ্জু চেয়ারম্যান বাজার ও তোতার বাজার এলাকা থেকে চাল ভর্তি গাড়ি দু’টি আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, চালের মালিক দাবিদার সুবর্ণচর উপজেলার উত্তর চরজুবলি গ্রামের আব্দুস সোবহানের ছেলে মনির হোসেন (৩৮), গাড়ি দুটির চালক একই উপজেলার চর আমান উল্যাহর শাহাদাত হোসেন শামীম (২৬), চরমজিদ গ্রামের ওসমান গনি (২৫)।

জানা গেছে, সোমবার বিকেলের কোন একসময় ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে ‘ঋড়ৎপরনষু উরংঢ়ষধপবফ গুধহসধৎ ঘধঃরড়হধষং’ (ঋউগঘ) এর রিলিফের চালগুলো ট্রলার যোগে মেঘনা নদী হয়ে হাতিয়ার জনতার ঘাটে নিয়ে আসা হয়। পরে তার ভূমিহীন বাজারে এনে কিছু বস্তা পরিবর্তন করে রাতে ট্রাক যোগে পাচারের উদ্দেশ্যে সুবর্ণচরের দিকে নিয়ে আসে। ওইস্থান থেকে বিষয়টি গ্রাম পুলিশ নূর করিমকে জানানো হয়। তথ্যটি পেয়ে রাতে মঞ্জু চেয়ারম্যান বাজারে অবস্থান নেন নূর করিম। রাত ১টার দিকে প্রথমে একটি ট্রাক ভূমিহীন বাজার থেকে আসতে দেখেন তিনি। বাজারের ভিতরে ডুকলে ট্রাকটি গতিরোধ করার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে দ্রুত বাজার পার হয়ে যায় ট্রাকটি। পরে সে বিষয়টি চরজব্বার থানায় জানালে এস আই নূর নবী তোতার বাজার এলাকায় ওই ট্রাকটি আটক করে। পরে আরও একটি ট্রাক একই স্থান হয়ে আসলে গ্রাম পুলিশ নূর করিম স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে ওই ট্রাকটি গতিরোধ করে চালসহ পুলিশে সোপর্দ করে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, সরকারি রিলিফের চাল জব্দের ঘটনায় আটককৃত ৩জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ