সুবর্ণচরে “শিক্ষার্থীর শিখন ঘাটতি ত্বরান্বিতকরণ” শিক্ষকদের করণীয় নিধার্রণ বিষয়ক মতবিনিময় সভা
সুবর্ণচর(নোয়াখালী ) প্রতিনিধি::
নোয়াখালীর সুবর্ণচরে “শিক্ষার্থীর শিখন ঘাটতি ত্বরান্বিতকরণ” শিক্ষকদের করণীয় নিধার্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার চর জুবিলী ক্লাষ্টারের নির্ধারিত বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
চরজুবিলী ক্লাস্টারে নব যোগদানকৃত সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু জাহের এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্চ সেন্টার(ইউআরসি) প্রশিক্ষক মো. আবদুল মতিন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান।
বক্তব্য রাখেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম—সমন্বয়ক ও চর জুবলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আক্কাছ, দক্ষিন চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবণর্চর উপজেলা সাধারণ সম্পাদক ও পশ্চিম চরজব্বর নেয়াজিযা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছিম ফারুকীর সঞ্চালনায় উপজেলা চর জুবিলী ক্লাষ্টারের নির্ধারিত বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।



Post Comment