সুবর্ণচরে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন  

নোয়াখালী প্রতিনিধি-


নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে ডেসটিনি কলেজ ও মোহাম্মদপুর যুব সংগঠনের আয়োজনে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এছাক মুন্সির হাটের পাশে ডেসটিনি কলেজের সামনে এ মানববন্ধন করেন। মানববন্ধনটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল মধ্যে দিয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।
উপজেলার মোহাম্মদপুর যুব সংগঠনের সভাপতি মো. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেসটিনি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রুবেল চৌধুরী, যুব সংগঠনের সদস্য তারেক আজিজ, নোমান, শিক্ষক মো.মোস্তফা, হুমায়েরা, তানজিনা, শাহেনুরসহ ডেসটিনি কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।রাস্তা খারাপের অজুহাত দিয়ে বাস মালিক সমিতি এই রুটে বাস চলাচল বনধ করে দিয়েছেন। ফলে সিএনজি চালিত অটোরিকসায় অতিরিক্ত ভাড়া দিয়ে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আসতে হয়।  তাই দ্রুত সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার না করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
Previous post

নোয়াখালী-৪ আসনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সুবর্ণচরে গণসংযোগ শোভাযাত্রা।

Next post

নোয়াখালীতে খায়রুল আনম চৌধুরী সেলিমের ফেস্টুন ছিড়ে ফেলেছে দূবৃর্ত্তরা

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ