সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দলের চরবাটা ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২ নং চরবাটা ইউনিয়নের কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চরবাটা খাসের হাট মোড় সংলগ্ন মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উদ্দিন সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহিম, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সারোয়ারর্দী, জামশেদুর রহমান সেন্টু ও প্রফেসর মুনসুর আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও পদপ্রত্যাশীরা।

বক্তারা আসন্ন কমিটি গঠনে ত্যাগী, নির্যাতিত, কারাবরণকারী এবং মামলা-হামলার শিকার নেতাদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। খুব দ্রুত নতুন কমিটি অনুমোদনের আশ্বাসও দেন সিনিয়র নেতারা।

সম্মেলনকে কেন্দ্র করে দুপুর ২টা থেকেই সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশীরা ডোল-তবলা ও ব্যান্ডপার্টি নিয়ে হাজারো কর্মীসহ সভাস্থলে যোগ দেন।

সভায় সভাপতি পদে একক প্রার্থী হিসেবে মহি উদ্দিন মহিমের নাম প্রস্তাব করা হয়। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল বাসার, মো. রাশেদ উদ্দিন ও মো. আজাদ। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ফিরোজ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ