সুবর্ণচর ইভটিজিং করায় চার যুবককে সাজা

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিং-এর অভিযোগে ৪ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রবিবার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে সেন্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ফখরুল ইসলামের ছেলে
শাকিব (২৪),আবুল কাশেমের ছেলে মিরাজ (২৪),নুর ইসলামের ছেলে ছারওয়ার হোসেন (২৬) ও মোস্তফা সারেং এর ছেলে নুর উদ্দিন (২৫)। এরা সবাই স্থানীয় সেন্টার বাজার বিএসবি ব্রিকসের শ্রমিক।

আটককৃতদের মধ্যে আবুল কাশেমের ছেলে মিরাজকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয় আর বাকীদের তিন মাস করে কারাদণ্ড দেন।

এদিকে বিকেল সাড়ে পাঁচটার ভ্রাম্যমান আদালতে চার যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।

রবিবার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে সেন্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ফখরুল ইসলামের ছেলে
শাকিব (২৪),আবুল কাশেমের ছেলে মিরাজ (২৪),নুর ইসলামের ছেলে ছারওয়ার হোসেন (২৬) ও মোস্তফা সারেং এর ছেলে নুর উদ্দিন (২৫)। এরা সবাই স্থানীয় সেন্টার বাজার বিএসবি ব্রিকসের শ্রমিক।

আটককৃতদের মধ্যে আবুল কাশেমের ছেলে মিরাজকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয় আর বাকীদের তিন মাস করে কারাদণ্ড দেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তার ওড়না টেনে ইভটিজিং এর চেষ্টা করে। মেয়েটির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়ে চর জব্বার থানা সোপর্দ করেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের উপপরিদর্শক মো. সাগির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকাল ৭ টায় মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এরা ৪ জনই ইটভাটার শ্রমিক। তবে তাদের দাবি তারা ৪ জন একই মোটরসাইকেলযোগে যাওয়ার পথে মেয়েটির গায়ে ধাক্কা লাগে। কিন্তু ভিকটিমের স্কুলছাত্রীর পরিবার দাবি করছে তারা মেয়েটিকে ইভটিজিং করার চেষ্টা করেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিয়াউল হক। তিনি বলেন, আটকদের আজ(সোমবার) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ