সুবর্ণচর উপজেলায় ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধিঃ


নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার  করেছে চরজব্বার থানা পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করেন। বুধবার রাত পৌনে ১ টায় উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মধ্য চর রমোনি মোহন গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ রাসেল-(২৯) একই উপজেলার বড়খেরী গ্রামের জমির উদ্দিন রাশেদ এর ছেলে রাহিম উদ্দিন ফ্রনি(২৮)। পুলিশের ভাষ্যমতে, ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বার থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ৫২ পিস ইয়াবা জব্দ করা হয়। ওসি আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার সকালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ