সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা, স্বেচ্ছায় ৩ হাজার ৪শত ৩৫ ব্যাগ রক্তদান

মুজাহিদুল ইসলাম সোহেল :


নোয়াখালীর সুবর্ণচরের সবচেয়ে বড় স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন এর আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার সকালে  উপজেলা চত্ত্বরে উপদেষ্ঠা মণ্ডলীর অনুমতিক্রমে ও পরামর্শকদের সমন্বয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।

নবনির্বাচিত কমিটিতে মোঃ আবুল হোসাইনকে সভাপতি ও মোঃ নাসির হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনের অন্য সদস্যরা হলেন,
সিনিয়র সভাপতি সফিকুল ইসলাম পলাশ, সহ- সভাপতি: আজাহার উদ্দিন হৃদয়,সিনিয়র সহ-সম্পাদক দুরন্ত দেব নাথ, সাংগঠনিক সম্পাদক হৃদয় চন্দ্র শীল, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সাইমুন, অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত রাব্বি, প্রচার সম্পাদক ইমরান আনন্দ, ধর্ম সম্পাদক হাছান আহাম্মদ প্রমূখ ।

সভাপতির মোঃ আবুল হোসাইন বলেন,
২০১৭ সালে খুব অল্পসংখ্যক স্বেচ্ছাসবী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। এখন পর্যন্ত আমরা সারা বাংলাদেশ ব্যাপী ৩ হাজার ৪শত ৩৫ ব্যাগ রক্তদান করি।

তিনি বলেন, রক্তদানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যেকোন দুর্যোগে তাৎখনিক মোকাবেলা, রমজানে এতিমদের সাথে ইফতার আয়োজন, ত্রাণ সামগ্রী বিতরণ, রোপণ কর্মসূচি , বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করি। পরিশেষে তিনি সংগঠনে সবাইকে তিনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ